প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ ০৫:০৮ পিএম
          --- ৩ মাস আগে
Ad

ইন্দুরকানীতে জেপি ছেড়ে তিন ইউপি চেয়ারম্যানসহ ২৭ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

অ- অ+
ইন্দুরকানীতে জেপি ছেড়ে তিন ইউপি চেয়ারম্যানসহ ২৭ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান
ইন্দুরকানীতে জেপি ছেড়ে তিন ইউপি চেয়ারম্যানসহ ২৭ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান
Ad
  • Katha24.com   I  ইন্দুরকানী প্রতিনিধি:

 জাতীয় পার্টি জেপি ছেড়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার তিন ইউপি চেয়ারম্যানসহ ২৭ ইউপি সদস্য আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপিতে। মঙ্গলবার রাজধানীর বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন।



যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান ও বিলকিস জাহান, পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর আগে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।



আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক মো. শাহীন হাওলাদার,


৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা জাতীয় পার্টি জেপির যুন্ম-আহবায়ক মশিউর রহমান মঞ্জু এবং ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টি জেপির সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমনসহ পাঁচটি ইউনিয়নের ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যরা। যোগদানকৃত ইউপি সদস্যদের অনেকেই এর আগে ইন্দুরকানি উপজেলায় জাতীয় পার্টি জেপির রাজনীতিতে যুক্ত ছিলেন।



বিএনপির জেলা নেতৃবৃন্দ বলেন, পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার হয়েছে এবং পিরোজপুর-১ আসনে দীর্ঘ ২৯ বছর পর দলীয় প্রার্থী ঘোষণা হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাই অনেকেই এখন বিএনপির সাথে কাজ করতে আগ্রহী হচ্ছেন।



 ছবির ক্যাপশন: 


 বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে জাতীয়তাবাদী দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন  পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার তিন  ইউপি চেয়ারম্যান সহ ২৭ ইউপি সদস্য।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert