
কক্সবাজারের টেকনাফ সৈকতে একদিনে ৪৬৯টি অলিভ রিডলে প্রজাতির কাছিমের বাচ্চা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) বিকাল থেকে কমিউনিটি-লেড টার্টল কনজারভেশন (কোডেক) প্রকল্পের আওতায় উপকূলে স্থাপিত হ্যাচারিগুলোতে সংরক্ষিত ডিম থেকে এসব বাচ্চা ফোটানো হয়। এর মধ্যে হাবিরছড়া হ্যাচারি থেকে ৩৭৬টি এবং উত্তর শিলখালী হ্যাচারি থেকে ৯৩টি বাচ্চা সমুদ্র সৈকতে ছেড়ে দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, টেকনাফ সৈকতে বর্তমানে সহস্রাধিক কাছিমের ডিম সংরক্ষিত রয়েছে, যেগুলো থেকে পর্যায়ক্রমে বাচ্চা ফোটানো হবে।
জানা গেছে, চলতি মৌসুমে এ পর্যন্ত ১১৬টি মা কাছিম থেকে ১৩ হাজার ৯০০টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে ১,০১৯টি কাছিমের বাচ্চা ইতোমধ্যে সফলভাবে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
প্রকল্পটির উখিয়া–টেকনাফ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সামুদ্রিক কাছিম সংরক্ষণ শুধু একটি প্রাণী রক্ষার উদ্যোগ নয়; এটি সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, এ উদ্যোগে সবার অংশগ্রহণ প্রয়োজন, যাতে সমুদ্র ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখা যায়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।