প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ০২:৪৩ পিএম
          --- ৩ সপ্তাহ আগে
Ad

হরিণাকুণ্ডুতে কৃষকদল নেতা নিহত: সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর, বিক্ষোভ

অ- অ+
হরিণাকুণ্ডুতে কৃষকদল নেতা নিহত: সংঘর্ষের জেরে বাড়িঘর ভাঙচুর, বিক্ষোভ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কৃষকদল নেতা আবুল কাশেম নিহতের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে জামায়াত সমর্থিত অন্তত ১০-১২ জনের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ছবি : সংগ্রহীত
Ad


ঝিনাইদহ প্রতিনিধি। Katha 24

বুধবার রাতে কাপাশহাটিয়া ইউনিয়নের কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কাশেম ওই ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ছিলেন।


ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন আব্দুল আজিজ, মেশাররফ হোসেন, নায়েব আলী, আবুল কালাম আজাদ, মাসুদুর রহমান, মিটুল হোসেন, গোলাম মোস্তফা, মতিয়ার রহমান লিটন ও মাজিজ মন্ডলসহ আরও অনেকে। এদের মধ্যে আব্দুল আজিজ, নায়েব আলী ও মতিয়ার রহমানের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


এদিকে নিহতের ছেলে মেহেদি হাসান বৃহস্পতিবার ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো মামলা রেকর্ড হয়নি এবং কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ জানায়, কয়েকদিন আগে ফেসবুকে একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার আবারও তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির একপর্যায়ে রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। সংঘর্ষ চলাকালে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময়ই তিনি গুরুতর আহত হন। তবে স্থানীয় যুবদল নেতা সাইদুর রহমান বিটুর দাবি, বাজার থেকে ফেরার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
অন্যদিকে উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন দাবি করেন, আবুল কাশেম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এ ঘটনায় হত্যা হয়নি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু জানান, তুচ্ছ বিষয় নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিবারটি বিএনপি ও জামায়াতে বিভক্ত বলেও তিনি উল্লেখ করেন।
হরিণাকুণ্ডু থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনার পরপরই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert