
ঝিনাইদহ প্রতিনিধি। Katha24
সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার সাফদারপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু-চামপাচার মাঠের নির্জন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীকুন্ডু গ্রামের চার যুবক সুমন, সজল, সোহান ও আবির দুটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে নির্জন এলাকায় পৌঁছালে তারা দেখতে পান রাস্তায় একটি বড় গাছ ফেলে পথরোধ করা হয়েছে। এসময় ঝোপের আড়াল থেকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত বের হয়ে তাদের ঘিরে ফেলে।
দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সজল ও সোহান বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তাদের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ও মাঠের পাহারাদার এগিয়ে এলে ডাকাতরা কিছু লুট করতে না পেরে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে এবং তারা চিকিৎসাধীন।
ঘটনার বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।