প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ০৮:৩২ এএম
          --- ৩ মাস আগে
Ad

রাজবাড়ীর পাংশায় ফেসবুকে বিএনপি নেতার বক্তব্যের আংশিক প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অ- অ+
রাজবাড়ীর পাংশায় ফেসবুকে বিএনপি নেতার বক্তব্যের আংশিক প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
রাজবাড়ীর পাংশায় ফেসবুকে বিএনপি নেতার বক্তব্যের আংশিক প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Ad

Katha24.com    I   রাজবাড়ী জেলা প্রতিনিধি 


সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের একটি বক্তব্যের খণ্ডিত অংশ ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে তিনি বলেছেন, 'আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি হারুনকে কামিয়াবি করে, আমি কথা দিচ্ছি—সাবু ভাইয়ের আসলে কিছু নাই, তাঁর চলার মতো কিছু নাই, আমি ৫০ লক্ষ টাকা তার নামে ডিপোজিট করে দিবো। সেই টাকা দিয়ে তার চিকিৎসা হবে। আর তিনি যেন চলতে ফিরতে পারে।' তার এই বক্তব্যটির শুধুমাত্র এই অংশটি এসএন নিউজ২৪ নামের একটি ফেসবুক পেইজে প্রচার করা হয়। সেখানে বিভিন্ন মানুষ নানা রকম মন্তব্য করেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের থানা মোড়স্থ পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রচারের বিরুদ্ধে 

উপজেলা বিএনপির পক্ষ থেকে এক জরুরী সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলন উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান বলেন, বেশ কিছুদিন পূর্বে হাবাসপুর ইউনিয়ন বিএনপির একটি প্রোগ্রামে আমি একটি বক্তব্য দিই। সেখানে আমি যে কথাগুলো বলি তার কিছু অংশ একটি কুচক্রী মহল সম্প্রতি ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। মূলত: সেখানে আমি বলেছিলাম আমরা একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ফান্ডে রাখবো আমাদের দলের পক্ষ থেকে। সেই টাকা দিয়ে আমাদের রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল সক সাবু ভাইয়ের নামে ডিপোজিট করে দিবো। সেখান থেকে তার উন্নত চিকিৎসার করা হবে। 


তিনি আরও বলেন, যারা আমার সেই বক্তব্যের খণ্ডিত অংশ ফেসবুকে প্রচার করছেন আমি তাদের প্রতি আহ্বান রাখছি, আপনারা কখনোই এধরণের মিথ্যাচার এবং গুজব ফেসবুকে পোস্ট করবেন না। আর যদি পোস্ট করার দরকার তাহলে পুরো ভিডিও পোস্ট করবেন। যারা একাজ করেছেনে তাদের প্রতি আমি নিন্দা জ্ঞাপন করছি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী খান, যশাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাসিবুন্নবী সাচ্চু, পাংশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ফজলুল হক টুকু, বিএনপি নেতা মো. করিম মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert