প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ০৭:৪৯ এএম
          --- ১ মাস আগে
Ad

মস্কোতে মোজতবা খামেনির অস্ত্রোপচার: রুশ সরকারের নতুন তথ্য প্রকাশ

অ- অ+
মস্কোতে মোজতবা খামেনির অস্ত্রোপচার: রুশ সরকারের নতুন তথ্য প্রকাশ
মোজতবা খামেনি
Ad

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে জরুরি অস্ত্রোপচারের জন্য মস্কোতে নিয়ে যাওয়ার খবর নিয়ে রাশিয়া আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবর সম্পর্কে রুশ সরকার অবগত বলে স্বীকার করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর তাসের।

কুয়েতের সংবাদমাধ্যম আল জারিদার এক প্রতিবেদনে রবিবার (১৫ মার্চ) দাবি করা হয়, ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর পায়ের জরুরি অস্ত্রোপচারের জন্য মোজতবা খামেনিকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। এরপর বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ করা হয়।ক্রেমলিনে সোমবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে মস্কোতে ইরানের সর্বোচ্চ নেতার চিকিৎসার খবর নিয়ে পরিষ্কার জবাব তিনি এড়িয়ে যান।

পেসকভ বলেন, ‘আপনারা জানেন, আমরা এ ধরনের একটি বার্তা পেয়েছি… কিন্তু আমরা এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছি না।’

তেহরানে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবাকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয় ওই বিমান হামলায় মোজতবাও গুরুতর গুরুতর আহত হন। তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করার পর তিনি কোমায় চলে যান।

মোজতবা খামেনির অবস্থা নিয়ে ব্যাপক গুঞ্জনের মধ্যে কুয়েতের আল জারিদার প্রতিবেদনে দাবি করা হয়, তার অবস্থা অত্যন্ত গুরুতর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে জরুরি অস্ত্রোপচারের জন্য তাকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, দেশ থেকে নতুন আয়াতুল্লাহকে বের করার মিশনটি ছিল অত্যন্ত গোপনীয়। একটি রুশ সামরিক বিমানে গত বৃহস্পতিবার তাকে মস্কো পাঠানো হয়।

আল জারিদার বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল জানায়, মোজতবা খামেনিকে পুতিনের একটি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে রাখা হয়েছে। সেখানেই তার পায়ে ‘সফল’ অস্ত্রোপচার করা হয়।

ইরানের নতুন সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ এক ‘উচ্চপদস্থ সূত্র’ এ তথ্য পাওয়ার দাবি করেছে আল-জারিদা।

সূত্রটি জানায়, আমেরিকার অপারেশন এপিক ফিউরির শুরুতেই মোজতবা খামেনি আহত হন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ইরানে তার সুচিকিৎসা করা সম্ভব হচ্ছিল না।

ইরানের আরেকটি সূত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে জানায়, মোজতবা খামেনির একটি অথবা দুটি পা কেটে ফেলতে হয়েছে। তার যকৃত এবং পাকস্থলীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত তিনি কোমায় আছেন। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হওয়ার বিষয়টিও মোজতবা খামেনির অজানা।


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert