প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ০২:৩৩ পিএম
          --- ১ মাস আগে
Ad

ভুয়া সনদে হওয়া প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ বোর্ডের

অ- অ+
ভুয়া সনদে হওয়া প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ বোর্ডের
ভুয়া সনদে হওয়া প্রধান শিক্ষককে দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ বোর্ডের
Ad

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সনদ জালিয়াতি, স্বাক্ষর জাল এবং দ্বৈত চাকরির অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে দাপ্তরিক ও প্রশাসনিক সব দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।


 


বোর্ডের তদন্তে তার বিরুদ্ধে একাধিক জালিয়াতির তথ্য উঠে আসার পর এই নির্দেশনা দেওয়া হয়েছে।


 


জানা গেছে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রায় ৯ বছরের ভুয়া অভিজ্ঞতা সনদ ব্যবহার করে সরাসরি সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। পরবর্তীতে উচ্চতর পদে আসীন হওয়ার জন্য তিনি এমএ (ইংরেজি) বিষয়ের একটি ভুয়া সনদ ব্যবহার করেন। শিক্ষা বোর্ডের তদন্তে ওই সনদটি জাল বলে প্রমাণিত হয়েছে।


 


তদন্তে আরও বেরিয়ে এসেছে, তিনি একই সময়ে দুটি প্রতিষ্ঠানে চাকরি করার পাশাপাশি কৌশলে সরকারি কোষাগার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগেও জড়িত ছিলেন। এ বিষয়ে আগে থেকেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল।


 


সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো- তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (হিসাব ও নেজারত) মোহাম্মদ শাহজাহানের স্বাক্ষর জাল করে একটি ভুয়া দাপ্তরিক কার্যবিবরণী তৈরি করেন। বিষয়টি বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তদন্তে ধরা পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক লিখিতভাবে এই জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।


 


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আবুল কাশেম স্বাক্ষরিত গত ১ মার্চ তারিখের (স্মারক নং–৩৭৫) এক চিঠিতে বিদ্যালয়ের সভাপতি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে ১০ কার্যদিবসের মধ্যে বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে।


 


এরপর গত ৯ মার্চ তারিখে (স্মারক নং–৪২৭) পাঠানো আরেকটি চিঠিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও শিক্ষা বোর্ডের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী অভিযোগগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে সব ধরনের দাপ্তরিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার বুলিং বন্ধ না হলে রাজনীতিতে নারীরা আসবে না: সেলিনা সুলতানা নিশিতা

বন্ধ মিল চালুর প্রক্রিয়া শুরু, অগ্রাধিকার পাবে স্থানীয়দের কর্মসংস্থান: পাট প্রতিমন্ত্রী

মন্ত্রীকে নিয়ে মানহানিকর মন্তব্যের জের: এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাসিনা হওয়ার মিশনে নামবেন না’: ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ছাত্রশক্তির হুঁশিয়ারি

"টেকনাফের পাহাড়ে তিনটি রক্তাক্ত মরদেহের রহস্য: মানবপাচার, অপহরণ নাকি সংঘর্ষের অন্ধকার জাল?"

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

১০

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

১১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

১২

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

১৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

১৪

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১৫

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১৬

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১৭

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৮

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৯

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

২০
Ad
Ad
Katha Expert