প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১০:৫৫ এএম
          --- ১ মাস আগে
Ad

অসহায় মানুষের পাশে ঠাকুরগাঁও রোড কলেজ রোভার স্কাউট, ইফতার বিতরণ

অ- অ+
অসহায় মানুষের পাশে ঠাকুরগাঁও রোড কলেজ রোভার স্কাউট, ইফতার বিতরণ
পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও রোড কলেজ রোভার স্কাউট গ্রুপ। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটির উদ্যোগে স্থানীয় দুস্থ ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
Ad


ঠাকুরগাঁও প্রতিনিধি: 

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও রোড সংলগ্ন বিভিন্ন এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করেন রোভার স্কাউট সদস্যরা। রমজানের সংযম, ত্যাগ ও মানবসেবার চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।

কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা দেন সংগঠনের সভাপতি গাওসুল আজম ইফতে এবং গ্রুপ সম্পাদক নাদিয়া ইসলাম। এসময় সিনিয়র রোভার মেট এম এ রুহুল কুদ্দুসসহ রোভার স্কাউটের একঝাঁক স্বেচ্ছাসেবী সদস্য অংশ নেন।

ইফতার বিতরণকালে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, স্কাউটিংয়ের মূল লক্ষ্যই হলো মানবসেবা। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ইফতারে সামান্য হলেও আনন্দ যোগ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

রোভার স্কাউটদের এই উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অনেকেই তাদের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert