
ডেক্স রিপোর্ট ঢাকা। Katha24.com
মোঃ মোখলেছুর রহমান চৌধুরী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
গতকাল, "আলিফ লাচ্ছা সেমাই" কারখানাকে নিশিন্দারা, বগুড়া সদর, বগুড়ায় ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা এবং "শাহ লাচ্ছা সেমাই কারখানা" মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসকে একই স্থানে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
৩ মে ২০২৬ তারিখে, দুপুর ১২.৩০ টা থেকে বিকাল ০৪.০০ টা পর্যন্ত জেলা প্রশাসন, বগুড়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানের সময় উক্ত কারখানায় নিম্নলিখিত অসঙ্গতিগুলি লক্ষ্য করা হয়:
১. সেমাই প্রস্তুতির জন্য পায়ে মাড়িয়ে ময়দা খামি তৈরি করা হচ্ছিল।
২. উৎপাদিত সেমাই একটি অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল;
৩. ল্যাট্রিনের মধ্যে সেমাই তৈরি করা হচ্ছিল এবং খাদ্যের জন্য অত্যন্ত নোংরা পরিবেশের ব্যবহার দেখা যায়।
৪. পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল।
৫. সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার এবং ডালডা গলানো হচ্ছিল।
৬. কারখানায় কর্মরত কর্মীদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধান সামগ্রী ব্যবহার করা হচ্ছিল না।
৭. কোনো প্রকার মান সনদ গ্রহণ না করেই এবং অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করা হচ্ছিল;
এসকল অপরাধের জন্য দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আহমাদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় "আলিফ লাচ্ছা সেমাই" কারখানাকে ৩,০০,০০০/- (তিন লাখ) টাকা এবং "শাহ লাচ্ছা সেমাই কারখানা" মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসকে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ করে।
প্রায় ১০০ কেজি পায়ে মাড়িয়ে প্রস্তুতকৃত ময়দা বিধি অনুযায়ী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছিল জেলা পুলিশের একটি চৌকস টিম।
অভিযানে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।