প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ০৭:০৫ এএম
          --- ৩ মাস আগে
Ad

মুহম্মদপুর কন কনে শীতেও থেমে নেই কৃষকদের বোরো ধানের রোপন চাষ

অ- অ+
মুহম্মদপুর কন কনে শীতেও  থেমে নেই কৃষকদের বোরো ধানের রোপন চাষ
মুহম্মদপুর কন কনে শীতেও থেমে নেই কৃষকদের বরো রোপন চাষ
Ad



Katha24.com   I    মোহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

 


সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। 

দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। 

রাজিয়া খাতুন চৌধুরাণী রচিত বিখ্যাত 'চাষী' কবিতার অংশ, যেখানে কৃষককে দেশের সবচেয়ে বড় সাধক হিসেবে তুলে ধরা হয়েছে, এবং যারা দেশের মানুষের জন্য খাদ্য উৎপাদনে ব্যাস্ত থাকেন। আবার এই কবিতায় বুঝানো হয়েছে আমাদের দেশের কৃষককে কেউ গুরুত্ব দেয় না। কৃষক তার নিজস্ব কায়দায় দেশ-দশের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেয়। কখনও তার সম্মানের কথা চিন্তা করে না। এগিয়ে যায় নিজস্ব গতিতে মাটি খুঁড়ে খাদ্যের সন্ধানে। 


আর সেই গতানুগতিক কাজের নিয়মে তীব্র শৈত্য প্রবাহকে উপেক্ষা করে কাজে নেমে পড়েনছেন মাগুরার মহম্মদপুরের কৃষক। থেমে নেই তাদের দৈনন্দিন কাজ। কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন বোরো ইরি ধান আবাদে। মৌসুমের অনেকটা আগেই এখানে শুরু হয়েছে বোরো ইরি ধানের আবাদ। মাঠে কৃষকের লাঙ্গলের ফলা মাটি খুঁড়ে তৈরি করছে ধান আবাদ উপযোগী জমি। অধিকাংশ কৃষক প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাক ডাকা ভোরে ছুটে যান মাঠে। কেউ বীজতলা থেকে চারা তুলছেন, কেউ কলের লাঙ্গল দিয়ে জমি তৈরি করছেন। আবার কেউ সেই চারা ধান পরম মমতায় মাটির বুকে একটি একটি করে বপন করে চলেছেন। কৃষকের কর্মচাঞ্চলে জেগে উঠেছে ফসলের মাঠ। 


এবছর শীত মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ চলছে দেশব্যাপি। দিনের বেলায় সূর্যের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। বন্য পশু-পাখি থেকে শুরু করে গৃহপালিত পশুর এই হার কাঁপানো শীতে জবুথবু অবস্থা। প্রয়োজন ছাড়া এই শীতের মধ্যে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে চাচ্ছে না! শীত যেন তার কামড় বসাচ্ছে দ্বিগুণ তেজ নিয়ে। 


কিন্তু প্রচন্ড এই শীতেও থেমে নেই কৃষকদের দৈনন্দিন কাজ। কৃষকেরা আগামীর খাদ্যের জুগান দিতে বাড়ি ছেড়ে কাদা-পানির মধ্যে সামান্য পোশাক গায়ে দিয়ে কাজ করে চলেছেন অবলীলায়। যেন এই শীতকে পরাস্ত করে তারা গভীর মমতার বন্ধনে মাটির সাথে আবদ্ধ হয়েছেন। মানবের খাদ্য চাহিদা পূরনার্থে তাদের এই হাড় ভাঙ্গা পরিশ্রম। 


ছবিটি তোলা উপজেলা সদরের ঘোপ বাঁওড় থেকে। এই অঞ্চলের কৃষকরা মাত্র একটি বারের জন্য চাষাবাদ করতে পারেন। বর্ষা মৌসুমে বিতৃণ অঞ্চল পানিতে তলিয়ে যায়। তখন বাপ-দাদার ফসলি জমি থেকে কোনো উপকার পান না তারা। এজন্য তাদের  সারা বছরের খাদ্যের যোগান আসে এখান থেকে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকরা আগামী খাদ্য উৎপাদনের কাজে ব্যাস্ত সময় পার করছেন কৃষিক্ষেতে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert