প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১০:১৩ এএম
          --- ৩ মাস আগে
Ad

মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ’তে বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত।

অ- অ+
মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ’তে বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ’তে বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Ad



   Katha24.com     ।      বোরহান উদ্দিন (ভোলা) প্রতিনিধি 


ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ডে মাতাব্বর বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল হাদীছ আস্-সালাফিয়্যাহ’তে শিক্ষার্থীদের বই উৎসব ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে আলোচনা সভায় মাদ্রাসার পরিচালক হাফেজ মো. অজিউল্লাহ ও প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয় এবং কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।


শেষ পর্বে শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ছবক প্রদান করা হয়। পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ধরনের আয়োজন দ্বীনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১০

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১১

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১২

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৩

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৪

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৫

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৬

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৭

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৮

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

১৯

জ্বালানি সংকট নেই তবে তেলের পাম্পে এত লম্বা লাইন কেন? সংসদে প্রশ্ন রুমিন ফারহানার

২০
Ad
Ad
Katha Expert